বাকির টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম

নাটোরের লালপুরে দোকানের বাকি টাকা চাওয়ায় এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত দেড়টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম চৌষডাঙ্গা গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে। আটক সাহেদ আলীও একই গ্রামের বাসিন্দা।

নাটোরের লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, সালামের দোকানে বাকি খেতেন একই এলাকার সাহেদ আলী। কয়েকদিন আগে বাকির টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা হয়। সে সময় দোকানদার সালামকে দেখে নেয়ার হুমকি দেয় সাহেদ।

ঘটনার সময় দোকানে ঘুমিয়েছিলেন সালাম, এসময় রাত দেড়টার দিকে সাহেদ দোকান থেকে আব্দুস সালামকে বের করে এনে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্তকে আটক করা হয়েছে।

একাত্তর/আরএ
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর