ইসরাইলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়লো হিজবুল্লাহ, বহু হতাহত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম

দখলদার ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এবার দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন দখলদার সেনা হতাহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানালেও ইসরাইলি গণমাধ্যম এখনও তা স্বীকার করেনি।   

লেবাননের রাজধানী বৈরুত ও দেশটির দক্ষিণাঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। এর জবাবে বৃহস্পতিবার পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। 

ইসরাইলি গণমাধ্যমেও আজকের হামলার খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।  

এদিকে ইসরাইলি গণমাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুন করে দুই ইসরাইলি সেনা নিহতের খবর প্রকাশিত হয়েছে।

বলা হয়েছে, উদিসা এবং মারুন আল-রাস শহরে হিজবুল্লাহর হামলায় গোলানি ব্রিগেডের দুই সদস্য প্রাণ হারিয়েছে। হিজবুল্লাহর আজকের হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা নিহত এবং গুরুতর আহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানালেও ইসরাইলি গণমাধ্যম এখনও তা স্বীকার করেনি।   

এর আগে বুধবার হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আট দখলদার সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। 

ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক বিবৃতির বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, বুধবার লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে আট ইসরাইলি সেনা নিহত হয়েছে। তারা লেবানন সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।   

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার দখলদার সেনাদের হত্যা করার পাশাপাশি হিজবুল্লা যোদ্ধারা ইসরাইলের তিনটি ট্যাংক ধ্বংস করেছে।

হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেন, এটি সংঘাতের শুরু মাত্র। হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণে প্রতিরোধের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে গেলো বছর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরাইল। এসব হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।  

এরমধ্যেই মঙ্গলবার দখলদার ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।   

ইরান বলছে, হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইসরাইলকে লক্ষ্যবস্তু করেছে তেহরান। 

ইসরাইল যদি ইরানের হামলার প্রতিক্রিয়া দেখায়, তাহলে তারা আরও নিষ্ঠুর হামলার সম্মুখীন হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর