লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম

দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

রোববার দুপুর দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরছেন টুকু। 

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, যে উদ্দেশে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, চিকিৎসা শেষে রোববার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তিনি।

সব শেষ গেলো শুক্রবার সিরাজগঞ্জ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কারো যেন সাহস না হয় হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার। যারা আঘাত করবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে। 

তিনি আরও বলেন, একটা পক্ষ আছে সরকারের সুনাম নষ্ট করতে; এরা দেশ চালাতে পারছে না সেটা প্রমাণ করতে সংখ্যালঘুদের যে জীবনের নিরাপত্তা নেই, সেটা প্রমাণ করার চেষ্টা করছে। তাই আপনারা সতর্ক থাকবেন, যাতে কেউ অঘটন ঘটিয়ে অন্য কারো ঘাড়ে দোষ চাপাতে না পারে।

আরবিএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর