সদরঘাটে অপহৃত শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পিএম

রাজধানীর সদরঘাট থেকে পরিকল্পিতভাবে অপহৃত প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নূর তুষারকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের ছয় দিন পর শনিবার রাতে র‌্যাব-২ ও ৮ এর যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় ঘটনাস্থলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান। এ ঘটনায় শিশুর মায়ের পরিচিত যুবক হৃদয়কে (৩০) গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় আব্দুল্লাহ আল নূর তুষার নামে এক শিশু অপহরণের শিকার হয়। ভুক্তভোগী নূরের মায়ের সঙ্গে হৃদয় নামে এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে শিশুকে নিয়ে তার মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় হৃদদের সঙ্গে দেখা করতে যান। সেখানে শিশু নূরকে চিপস কিনে দেয়ার কথা বলে কৌশলে অপহরণ করে হৃদয়।

এরপর শিশুর মা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে নূর তুষারকে না পেয়ে ঢাকার কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর গত বুধবার অজ্ঞাত এক ব্যক্তি শিশুর মাকে ফোন করে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে শিশুর প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এরপর শিশুটির পরিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ৬ হাজার টাকা দেয়। পরে তার বাবা র‍্যাব ২- এর কাছে নূরকে উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে অপহৃত নূরকে উদ্ধার করে।

র‌্যাব জানায়, অপহরণকারী হৃদয় মুক্তিপণ আদায় করতে শিশুকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে।

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর