ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহবান ফরাসি প্রেসিডেন্টের

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম

প্রায় এক বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। গাজা সংঘাতের মধ্যেই সম্প্রতি লেবাননেও সামরিক আগ্রাসন শুরু করেছে ইসরাইলি বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহবান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। 

স্থানীয় সময় শনিবার ফ্রান্স ইন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, আমি মনে করি যে আজ আমাদের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে যাওয়া। গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। 

বর্তমানে ফ্রান্স ইসরাইলকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছে না বলেও জানান ম্যাক্রোঁ। 

ইসরাইলের সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা দরকার উল্লেখ করে তিনি বলেন, এ সমস্ত অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ করার সুযোগ দেয়া উচিত নয়। 

যদিও ফ্রান্স ইসরাইলে অস্ত্র সরবরাহকারী শীর্ষ স্থানীয় দেশ নয়। তবে বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। গাজার সংঘাত বন্ধে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টাইয় ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরাইলে আংশিক অস্ত্র সরবরাহ স্থগিত করার ঘোষণা দেয় যুক্তরাজ্য।

ব্রিটিশ সরকারের সরবরাহ করা অস্ত্র গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন করতে পারে এমন আশঙ্কা থেকেই দেশটি এই পদক্ষেপ নিয়েছিলো।

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর