হিজবুল্লাহর হামলায় ১২ ইসরাইলি সেনা নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

দখলদার ইসরাইলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এ অভিযানে অন্তত ১২ জন জায়নবাদী সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ডজনের বেশি। 

তেহরানভিত্তিক প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সেনা সমাবেশ ও কয়েকটি অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে হামলা চালায়।

হিজবুল্লাহর অভিযানের পর ইসরাইলের ঘাতক বাহিনী স্বীকার করেছে যে, দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে তাদের এক ডজনের বেশি সেনা নিহত হয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি সেনাসমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলের গভীর অভ্যন্তরে বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। দখলদারদের ওপর তাদের এই হামলা প্রতিদিন বাড়ছে বলে হিজবুল্লাহ জানায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব এবং কমান্ড সেন্টারের সাথে পূর্ণাঙ্গ ও সময়মতো যোগাযোগের মাধ্যমে তাদের সমস্ত অভিযান পরিচালনা করেছে। 

এছাড়া ইসরাইলি সেনাদের দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের বেশ কয়েকটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। 

ইরান সমর্থিত সংগঠনটি বলছে, বেশ কয়েকদিন ধরে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর দাবি করলেও বাস্তবতা হচ্ছে, তারা এবং তাদের ট্যাংক কিংবা অন্য সামরিক যান এখনও লেবাননের ভেতরে ঢুকতে পারেনি। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে গেলো বছর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে প্রায় দুই মাস ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরাইল। এসব হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।  

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর