পরকীয়ার অভিযোগে দুই ইউপি সদস্যকে নির্যাতন

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:৩১ পিএম

রাজবাড়ীতে পরকীয়ার অভিযোগ তুলে দুই ইউপি সদস্যকে বেঁধে শারীরিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে শনিবার রাজবাড়ী সদর থানায় পাঁচ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বসন্তপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান খান বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল সরকার ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হেলেনা বেগমকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধরক মারছেন।

রায়হানের মারধরে হেলেনা বেগম চিৎকার করেন। এসময় রায়হান অকথ্য ভাষায় দুই ইউপি সদস্যকে গালিগালাজ করেন। একপর্যায়ে রায়হান হেলেনা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেন।

চেইন খোলার সময় ইউপি সদস্য হেলেনা বেগমকে বলতে শোনা যায়, ‘এটি বিয়ের সময় আমার স্বামী আমাকে দিয়েছে।’ পাশ থেকে আরও এক যুবক লাঠি হাতে তেড়ে এসে দুই ইউপি সদস্যকে মারধর করেন। এসময় ঘরের মধ্যে অনেক লোকজনকে দেখা যায়। কয়েকজনকে মারধরের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করতেও দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ইউপি সদস্য উজ্জ্বল সরকার ও হেলেনা বেগম স্থানীয় পূজা মণ্ডপে পূজা দেখেন। পরে রাত সাড়ে ১২টার দিকে উজ্জ্বল সরকার মোটরসাইকেলে হেলেনা বেগমকে বাজিতপুর গ্রামে হেলেনার স্বামীর বাড়িতে নামিয়ে দিতে যান। এসময় রায়হান তার সহযোগীদের সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে দুই ইউপি সদস্যকে ধরে নিয়ে আসেন।

পরে তাদের মহারাজপুর ব্রিজ এলাকার একটি দোকান ঘরে আটকে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে হেলেনা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেওয়ার পাশাপাশি দুই জনের মোবাইল ফোন ছিনিয়ে নেন রায়হান। হেলেনা বেগম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত রায়হান খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ইউপি সদস্য উজ্জল সরকার বলেন, হেলেনা বেগমের মোবাইল থেকে একটি ফোন আসে, যে সে শিবরামপুরে দুঘর্টনার শিকার হয়েছে। ফোন পেয়েই সেখানে যাই। পরে তাকে রিকশায় করে বাড়িতে নামিয়ে দিয়ে ফেরার পথে আমাকে কয়েকজন যুবক ওই মহিলা মেম্বারের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে দুই জনকে ধরে এনে টাকা দাবি করাসহ দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এ বিষয়ে পাঁচ জনকে অভিযুক্ত করে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব জানান, এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর