বিচারপতি অপসারণে আবারও আল্টিমেটাম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পিএম

আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া ১২ বিচারপতিকে ‘ফ্যাসিস্ট’ দাবি করে তাদের অপসারণ চেয়ে আবারও আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার বিকেল পর্যন্ত সময় দিয়ে আল্টিমেটাম ঘোষণা করেছে ছাত্র সংগঠনটি। বুধবার বিকেলে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন।

এসময় তারা বলেন, রাষ্ট্র যদি এ ব্যাপারে উদ্যোগ না নেয় তাহলে আমরা রাষ্ট্রপতির ব্যাপারেও চিন্তা করবো। একই সঙ্গে তারা রোববারের মধ্যে প্রত্যাশিত সিদ্ধান্ত না এলে অথবা বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে ওই বিচারপতিদের ছুটি যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্টের একটি সূত্র।

তার আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে হাই কোর্ট বিভাগের ওই বিচারপতিদের চায়ের আমন্ত্রণ জানানো হয়। দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত একজন একজন করে ছয় বিচারপতি দেখা করেন। সূত্র দাবি, তাদের ১৮ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে পাঠানো হয়েছে। 

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে একাধিক বিচারপতি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একজন বিচারপতি  ১৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি নেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয় জানতে চাইলে সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ ও রেজিস্টার জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলেন নাই।

তবে, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রেজিস্টার বলেন, আপাতত ১২ জন বিচাপতিকে বেঞ্চ দেওয়া হচ্ছে না। তাদের বিচারিক দায়িত্ব দেওয়া হচ্ছে।

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা বিচারপতিরা হলেন- বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।

আগের নির্ধারিত কর্মসূচি হিসেবে বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নেতারা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়ে দুপুর দুইটার মধ্যেই ওই বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেন। তারপর দুপুর দুইটার আগেই ওই বিচারপতিদের ছুটিতে পাঠানোর খবর আসে।

একাত্তর/এসি
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর