গোপনে যৌন ভিডিও ধারণ, ক্ষমা চাইলেন ফুটবলার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

গোপনে বান্ধবীর সঙ্গে যৌন মিলনের ভিডিও ধারণ করার জন্য আদালতে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার হোয়াং উই-জো। ৩১ বছরের এই স্ট্রাইকার ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে চারটি যৌন মিলনের ভিডিও ধারণ করেছিলেন কোন রকম সম্মতি ছাড়াই।

আইনজীবীরা জানিয়েছেন, নিজের দুই বান্ধবীর সঙ্গে শারীরিক মিলনের ভিডিও গোপনে ধারণ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার হোয়াং উই-জো। এসব ভিডিও প্রকাশ্যে আসার পর দক্ষিণ কোরিয়াতে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং উই-জোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বুধবার, রাজধানী সিউলের এক আদালতে হাজির হয়ে ফুটবলার হোয়াং উই-জো নিজের অপকর্মের জন্য গভীর অনুতাপ প্রকাশের পাশাপাশি ভুলে দায় স্বীকার করে নেন। তিনি বলেন, ওই সব অবৈধ কাজের জন্য তিনি ‘গভীরভাবে দুঃখিত’। এ ধরনের অন্যায় আর না করারও অঙ্গীকার করেন তিনি।

এর আগে গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে যোগ দেওয়া উই-জোকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় গত জুনে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছেড়ে দেন তার শ্যালিকা। এরপরই সেই ভিডিওগুলি সামনে আসে। এই ঘটনায় শ্যালিকার বিরুদ্ধে মামলা করেন দেন তিনি।

গত সেপ্টেম্বরে উই-জোর শ্যালিকাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। কিন্তু উই-জোকেও অভিযুক্ত করা হয়েছে, কারণ প্রসিকিউটররা বলেছেন যে, তিনি ভিডিওগুলো ধারণ করেছিলেন বেআইনিভাবে।

ভিডিওগুলোতে থাকা নারীদের সম্পর্কে বিশদ বিবরণ দিতে চাননি প্রসিকিউটররা। আদালতে উই-জো বলেন, আমি ভবিষ্যতে কোনো অন্যায় করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা দেব।

তিনি আরও বলেন, আমার কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যারা আমার পাশে থেকেছে, তাদেরকে আমি হতাশ করেছি, এজন্য আমি গভীরভাবে দুঃখিত।

এআরএস
ফিফা বিশ্বকাপের পারদ যত চড়ছে, মাঠের লড়াইয়ের উত্তেজনাও ততটা ডানা মেলছে। নকআউট সব পর্বের মহানাটকীয়তা শেষে ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে বিশ্বজুড়ে...
এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাতে যখন ব্রাজিল ও জাপান মুখোমুখি হচ্ছে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে এক চরম বিতর্ক বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচ...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
আমেরিকা-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য হলুদ কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা- ফিফা। মঙ্গলবার ফিফা কাউন্সিল এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর