হোটেলের বারান্দা থেকে পড়ে মারা গেলেন লিয়াম পেইন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স অ্যায়ার্সের একটি হোটেলের বারান্দায় তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন ওয়ান ডিরেকশন খ্যাত সঙ্গীত তারকা লিয়াম পেইন।

পেইন দুর্ঘটনাবশত পড়ে গেছেন না মদ্যপ ছিলেন, তা এখনো নিশ্চিত করে পুলিশ জানায়নি। পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তাঁর ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন।

বুয়েন্স অ্যায়ার্সের পুলিশ জানিয়েছে, সম্ভবত মাদক ও অ্যালকোহলের প্রভাবে এক ব্যক্তি বিক্ষিপ্ত আচরণ করছেন, হোটেল থেকে এমন ফোন কল পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে যান।

রাজধানীর লিফি পালের্মোতে অবস্থিত হোটেলটির ম্যানেজার জানান, তিনি হোটেলের পেছন দিকে জোরে শব্দ পান। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায়, লিয়াম তার ঘরের বারান্দা থেকে নিচে পড়ে গেছেন।

বুয়েনস অ্যায়ার্সের নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর হোটেলের ম্যানেজার হোটেল রুমের বারান্দা থেকে লাফিয়ে পড়া এক ব্যক্তির মৃত্যুর খবর জানান।

পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন। তিনি বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ছিলেন। ৩১ বছর বয়সে প্রাণ হারালেন এই সংগীতশিল্পী।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক মিনিট পরেই আর্জেন্টিনার রাজধানীতে ঘটনাস্থলের কাছে জড়ো হন প্রত্যক্ষদর্শীরা, যেখানে মেডিক্যাল টিম কাজ করছিল।

শহরের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের প্রধান আলবার্তো ক্রেসেন্টি স্থানীয় টেলিভিশনকে বলেন, পড়ে যাওয়ার ফলে গায়ক গুরুতর আহত হয়েছেন। পেইনের মাথার জখম ছিলো গুরুতর।

ক্লারিন পত্রিকা পেইনের হোটেল রুমের ভেতরের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে অ্যালুমিনিয়াম ফয়েল, একটি লাইটার এবং একটি ভাঙা স্ক্রিনের টিভির পাশে টেবিলে সাদা পাউডার রয়েছে।

লিয়ামের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ন সঙ্গীত চ্যানেল এমটিভি, স্ট্রিমিং সেবাদাতা স্পটিফাই ও ব্রিট মিউজিক অ্যাওয়ার্ড লিয়ামের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছে।

২০১০ সালে গঠিত ওয়ান ডিরেকশন ব্যান্ড ২০১৬ সালে ভেঙে যায়। শুরুতে ব্যান্ড সদস্যরা বিরতি নেওয়ার কথা বললেও সেই সিদ্ধান্ত ব্যান্ড ভেঙে দেওয়ায় রূপ নেয়।

হ্যারি স্টাইলস, জেইন মালিক, নিয়াল হোরান, লুইস টমলিনসন ও লিয়াম পেইন প্রত্যেকে আলাদাভাবে সঙ্গীত জগতে পদচারণা শুরু করেন।

পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। তিনি ওয়ান ডিরেকশনের অনেক হিট গানের সহ-গীতিকার ছিলেন, যেমন ‘নাইট চেঞ্জেস’, ‘স্টোরি অব মাই লাইফ’।

পেইনের একমাত্র সন্তানের নাম বিয়ার। তার মা গার্লস এলাউড ব্যান্ডের গায়িকা ও ব্রিটিশ টিভি তারকা শেরিল। ২০১৭ সালে জন্ম হয় বিয়ার।

এআরএস
পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে ২০১১ সালে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একঝাঁক তারকা প্রার্থী দিয়ে চমক সৃষ্টি করেছিল। সেই পরীক্ষায় আনকোরা মুখগুলো রাজনীতির মাঠে বেশ সফলও...
বিশ্বচ্যাম্পিয়ন তকমাটা গায়ে লেগে থাকলেও মাঠের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের ঘাম ঝরানো জয় পেয়েছে আর্জেন্টিনা, কিন্তু এই...
গত ২৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মান্দানা। বিয়ের রেশ কাটতে না কাটতেই এক নতুন বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
নৃশংসতা ও ভয়াবহতার সব সীমা ছাড়িয়ে গেলো লাতিনের কুখ্যাত মাদক কারবারিরা। তিন আর্জেন্টিাইন নারীকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত থাকেন মাদক দস্যুরা।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর