স্তন ক্যান্সারের ঝুঁকিতে প্রতি আট নারীর একজন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নারীদের প্রতি আট জনের একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। আর বাংলাদেশে প্রতিবছর স্তন ক্যান্সারে প্রায় ১৩ হাজার নারী আক্রান্ত হচ্ছেন। যাদের মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন। আক্রান্ত হয়ে বছরে মারা যাচ্ছেন সাত হাজারেরও বেশি।  

শুক্রবার কুমিল্লা নগরীর গোমতী হাসপাতালের মিলনায়তনে ‘স্তন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। আলোচনা সভার সহযোগিতায় ছিল নারী উদ্যোগ কেন্দ্রের উইমেন্স ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম।

সভায় বিশেষজ্ঞরা বলেন, যে সব নারী সন্তানকে বুকের দুধ পান করান না, কিংবা নিঃসন্তান, তারা এই ক্যান্সারের ঝুঁকিতে বেশি থাকেন। ৩৫ বছরের বেশি বয়সের নারীদের প্রতি বছর একবার স্তন পরীক্ষা করানো প্রয়োজন। এতে সমস্যা প্রথমদিকে শনাক্ত হলে তা নিরূপণ সহজ হয়। তাই লজ্জা না করে চিকিৎসা নিতে হবে। 

বিশেষজ্ঞরা বলেন, নারীরা সময় মতো চিকিৎসা না করানোয় এটি বাড়ছে। দেখা যায়, ছয় মাস ধরে তিনি বুঝতে পারছেন চাকা হয়েছে। কিন্তু চিকিৎসকের কাছে আসেননি। সারা বিশ্বে ৪৫-৫৫ বছর হচ্ছে স্তন ক্যান্সারের পিক টাইম। আর বাংলাদেশের ক্ষেত্রে ৩৫ থেকে ৪৫ বছরেই ক্যান্সার হচ্ছে। অর্থাৎ, ১০ বছর আগেই তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আমরা ২০-২২ বছরের মেয়েদেরও স্তন ক্যান্সারে আক্রান্ত হতে দেখেছি।

ক্যান্সার নিয়ে আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবোক্যানের তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার ৯০ শতাংশই নারী। আর এর মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ রোগী স্ক্রিনিংয়ের আওতায় আসেন। স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না হওয়ার পেছনে দুটি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সেটি হলো- বাড়ির কাজে সময় পাননি এবং বুঝতে পারেননি।

সভায় প্রধান অতিথি ছিলেন- ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ ডা. আবু বকর সিদ্দিক ফয়সাল। বক্তব্য রাখেন, উইমেন্স ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম সমন্বয়কারী রাশেদা আখতার, ব্লাস্ট কুমিল্লার সমন্বয়কারী অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান, বিজয়পুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নাছিমা আকাতার পুতুল, মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা সুলতানা, সংগঠক মিয়া মোহাম্মদ তৌফিক ও ডা. ইরফান আলম মিশু।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর