সাঁকো পারাপার নিয়ে বিতণ্ডায় কৃষককে হত্যা, গ্রেপ্তার দুই

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম

শরীয়তপুরের রাজনগর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কৃষক কামাল বেপারীকে কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দিনগত রাতে ঢাকার সাভার অঞ্চল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুই জন হলেন- নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের নুরু সরদারের ছেলে আমির হোসেন (৪৩) ও আলী হোসেন (৩৫)।

মাদারীপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মীর মনির হোসেন জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিহত কামাল বেপারী ও একই গ্রামের আলী হোসেন সরদারের সাথে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে কামাল বেপারীর স্ত্রী মাসুদার সঙ্গে সাঁকো পারাপার নিয়ে বিতণ্ডা হয় আলী হোসেন সরদারের ভাই ও আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের। এ ঘটনার পর কামাল বেপারী আন্দারমানিক বাজার থেকে বাড়ি ফেরার পথে আলী হোসেন সরদারের নেতৃত্বে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নড়িয়া থানায় রোববার একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনায় মামলার দায়েরের ৪৫ মিনিটের মধ্যেই অভিযান চালিয়ে ঢাকার সাভার অঞ্চল থেকে ১নং আসামি আলী হোসেন ও ৩নং আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও র‍্যাব-৮ এর অভিযানিক দল।

গ্রেপ্তারকৃতদের দরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/আরএ
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর