ইসরাইলে পাল্টা হামলা চালাবে ইরান

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১০:১৪ এএম

দখলদার ইসরাইলে আবারও প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের সাথে সম্পর্কযুক্ত একটি সূত্র ইরানের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। তবে কবে নাগাদ এ হামলা হবে তা স্পষ্ট করেনি সূত্রটি।  

সূত্রটি তাসনিম নিউজকে বলেছে, ইসরাইলের যেকোনো আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে ইরান। ফলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের উপযুক্ত জবাব পাবে ইসরাইল।  

তেহরান বলছে, দেশকে রক্ষার ব্যাপারে ইরানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সে অধিকার ইরানের আছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদও এই অধিকারের স্বীকৃতি দিয়েছে। 

এদিকে, দখলদার ইসরাইলের আগ্রাসন ব্যর্থ করে দেয়ার জন্য ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক প্রশংসা করেছেন। 

তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী যে ভূমিকা পালন করেছে তাতে ইরানের জাতীয় অহংকার সমুন্নত রয়েছে। 

ইরানের জনগণ তাদের দেশের প্রতিরক্ষা শক্তি এবং আস্থার জন্য গর্বিত উল্লেখ করে মোহাজেরানি বলেন, ইরান হচ্ছে একটি শক্তিশালী দেশ এবং ইসরাইলের অপতৎপরতা ইরানের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। 

তেহরানভিত্তিক পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলি আগ্রাসনের পর ইরানের জনজীবন স্বাভাবিক রয়েছে। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। 

এ গণহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্ব জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান-ইসরাইল। 

সবশেষ ১ অক্টোবর দখলদার ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুইশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরমধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হানলেও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য গোপন রেখেছে নেতানিয়াহু প্রশাসন। ওই হামলার পর থেকেই ইরানে পাল্টা হামলা চালানোর পাঁয়তারা করছিলো ইসরাইল। 

সবশেষ শুক্রবার রাতে ইরানে হামলা চালায় ইসরাইল। হামলায় দফুই ইরানি সেনা নিহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইরানের। 

আরবিএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর