মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ এএম

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। 

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হতাহতদের বহনকারী বাসটি ভুট্টা বহনকারী একটি ট্রাক্টর-ট্রেলারের পেছনের অংশের সাথে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। 

জাকাতেকাস ন্যাশনাল গার্ডের সমন্বয়কারী জুয়ান মানরিকেজ মোরেনো এক ভিডিও বিবৃতিতে বলেছেন, যাত্রীবাহী বাসটি ট্রলারের সাথে ধাক্কা খেয়ে ডান পাশে উল্টে যায়।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, তারা ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছেন। 

একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বলেছেন, শনিবার সকালে একটি উপত্যকায় পড়ে থাকা কিছু মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত ছিলো।

সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী দল এবং সামরিক বাহিনীর সদস্যসহ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধারকারীরা মৃতদেহ উদ্ধারে কাজ করছে।

রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটি চিহুয়াহুয়া প্রদেশের মার্কিন-মেক্সিকো সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিলো। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুসারে, ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনো অভিবাসী নেই।

এরআগে ২০২১ সালে দেশটির চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনায় ৫৪ জন নিহত  এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।

আরবিএস
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর