পদ্মা নদীতে জেলেদের হামলায় দুই পুলিশ নিখোঁজ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পিএম

কুষ্টিয়ায় পদ্মা নদীতে পুলিশের ওপর একদল দুর্বৃত্ত হামলা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই পুলিশ নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ ও ইউপি সদস্য। মৎস্য কর্মকর্তার দাবি, রাতে কোনো অভিযান ছিল না। আর পুলিশ বলছে, ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে। তবে স্থানীয়দের ভাষ্য, ইলিশ শিকার বন্ধে অভিযানে গেলে তাদের ওপর হামলা করা হয়। কিন্তু মৎস্য কর্মকর্তার দাবির পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, অভিযান না থাকলে, পুলিশ ভোরে নদীতে কী করতে গিয়েছিল? 

সোমবার ভোরে জেলার কুমারখালী উপজেলার বেড় কা‌লোয়া এলাকার পদ্মা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

নিখোঁজরা হলেন- এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন। আহতরা হলেন- এসআই নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন প‌রিষ‌দের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য ছা‌নোয়ার হো‌সেন। 

স্থানীয়রা জানান, ভোর চারটার দিকে এক‌টি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছা‌নোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ছয় জন পু‌লিশ‌কে নি‌য়ে পদ্মা নদীতে যান। এ সময় মাছ নিধন করছিল জেলেরা। পু‌লি‌শের নৌকা‌টি জে‌লে‌দের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা হামলা ও মারধর করে। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদী‌তে ঝাঁপ দেয়। এরপর থে‌কেই তারা নি‌খোঁজ। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা আরও জানান, বর্তমানে ইলিশ শিকা‌রে নিষেধাজ্ঞা থাকলেও পদ্মা নদী‌তে প্রতিদিনই অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। পুলিশ হয়তো ওই মাছ ছিনিয়ে নিতেই নদীতে গিয়েছিল।

তারা জানান, পুলিশ অভিযানের না‌মে জে‌লে‌দের মাছ লু‌টে নেওয়ার চেষ্টা ক‌রে। এতে ক্ষিপ্ত হ‌য়ে বেশ ক‌য়েক‌টি নৌকায় থাকা ১৫ থে‌কে ২০ জন তা‌দের ওপর হামলা চালায়।  

কুমারখালীর সি‌নিয়র উপ‌জেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান ব‌লেন, রাতে মৎস্য অভিযান ছিল না।‌ পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না। 

কুষ্টিয়ার অতিরিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে পদ্মা নদীতে পুলিশ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশের একাধিক দল ও ফায়ার সার্ভিস পদ্মায় তল্লাশি চালাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। 

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর