স্যার সলিমুল্লাহ মেডিক্যালে ভাইরাল সেই যুবক আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১০:৫৭ এএম

রাজধানীতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের লেকচার গ্যালারিতে লাঠি নিয়ে ঢুকে পড়া যুবক জুবায়ের আলীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে কিশোরগঞ্জ শহরের সতাল এলাকা থেকে আটক করা হয়। পরে রাত পৌনে একটার দিকে ঢাকার কোতোয়ালি থানা পুলিশের একটি দল কিশোরগঞ্জ মডেল থানা থেকে তাকে নিয়ে গেছেন। 

আটক জুবায়ের কিশোরগঞ্জ পৌরসভার বাসিন্দা।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শ্যামল জানান, আটকের পর তাকে ঢাকার কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করেছে। সেখানে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

তবে কেন ওই যুবক লাঠি নিয়ে চিকিৎসকদের ক্লাসে ঢুকে পড়েছিলেন তা তাৎক্ষণিক জানা যায় নাই। 

রোববার সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লেকচার গ্যালারিতে লাঠি হাতে জুবায়ের আলী ঢুকে পড়েন। এসময় শিক্ষার্থীদের গালাগাল করার পাশাপাশি মেঝেতে লাঠি দিয়ে আঘাত করে আতঙ্ক ছড়ান। বিষয়টি সোস্যালে ভাইরাল হয়।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর