ব্রাহ্মণবাড়িয়ায় অক্সিজেন সংকট, সক্রিয় মুনাফালোভী চক্র

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৬:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগী বেড়ে যাওয়ায় জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। বাধ্য হয়ে বাইরে থেকে অক্সিজিন সিলিন্ডার কিনতে হচ্ছে রোগীর স্বজনদের।

এই কারণে বাজারে অক্সিজেনের চাহিদাও বেড়েছে। বিক্রি হচ্ছে চগা দামে। তবে, কর্তৃপক্ষ বলছে সংকট উত্তরণে এরিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

পহেলা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। সেখানে আগস্টের প্রথম সপ্তাহেই মারা গেছেন ১৮ জন। 

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুলাই মাসের শুরু থেকেই করোনা শনাক্তের সংখ্যা নিয়মিত বাড়ছে।  

জেনারেল হাসপাতালে ৭০টি করোনার বেড রয়েছে। এতে ভর্তি রয়েছেন অর্ধশতাধিক রোগী। প্রতিদিনই বাড়ছে রোগী। বাড়ছে অক্সিজেনের চাহিদা।  

হাসপাতালের অক্সিজেনের চাহিদা প্রতিদিন প্রায় ২ লাখ লিটার। সরবরাহ আছে মাত্র এক থেকে এক লাখ ২০ হাজার লিটার। ফলে বাইরে থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে অক্সিজেন।

এই সুযোগ কাজে লাগিয়ে রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে অক্সিজেনের সিলিন্ডার। 

তবে, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোঃ ওয়াহিদুজ্জামান জানান, করোনা রোগীর চিকিৎসার সক্ষমতা বাড়ানোর উদ্যেগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নেটফ্লিক্সে দেশের গার্মেন্টস শিল্প নিয়ে আপত্তিকর সংলাপ

সংকট মোকাবেলায় আগামী সপ্তাহে অক্সিজেন প্লান্টের কার্যক্রম শুরুর আশা করছেন জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় এখন পর্যন্ত ১১৬ জন করোনায় মারা গেছেন। আর বর্তমানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১.৩৪ শতাংশ।  



একাত্তর/এআর 


চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর