‌আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাপার কর্মসূচি স্থগিত

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১০:১১ পিএম

শনিবার দুপুর দুইটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িকভাবে স্থাগিত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টি জানিয়েছে, এই কর্মসূচির তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। 

শুক্রবার রাতের এক বার্তায় এই তথ্য জানান, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। 

ওই বার্তায় তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ আপপোশের এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সন্ধ্যায় ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানের সই করা এক গণ বিজ্ঞপ্তিতে শনিবার ওই এলাকায় সভা, সমাবেশ, মিছিলসহ ইত্যাদি কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

একই দিন সন্ধ্যায় অনিবার্য কারণে শনিবার বেলা ১১টায় নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হতে যাওয়া মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে না বলে জানান দলটির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিম। 

তার আগে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র  ব্যানারে এক সংবাদ সম্মেলন থেকে বলা হয়, জাতীয় পার্টির ওই সমাবেশ করতে দেওয়া হবে না।

সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জাতীয় পার্টিকে শনিবার সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’

পরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল।

একাত্তর/এসি
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর