দ্বন্দ্ব একজনের সঙ্গে, বাড়ি গিয়ে যাকে পেলো তাকেই হত্যা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৪৯ এএম

কুমিল্লায় নিজ বাড়িতে মুখচেনা একদল মানুষের হামলায় এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। হামলাকারীদের দেখে ওই গৃহস্থ বাড়ির পাশে এক বাগানে লুকিয়ে থাকলেও সেখান গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তবে যাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা, তাকে না পেয়ে ভাইকে হত্যা করে গেছে মুখচেনা ওই দুর্বৃত্তরা।

শনিবার বিকেলে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুরের বাল্লক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম স্বপন আহমেদ (৪০)। ওই এলাকার সুলতান আহমেদের ছেলে স্বপন পেশায় গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।

নিহত স্বপনের ভাই আক্তার হোসেন জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কইখলা এলাকায় আমার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে পাশের গ্রামের রামচন্দ্রপুর এলাকার সালাউদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের দিকে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, মো. রহমতুল্লাহ, আবুল হোসেনের শ্যালক রবিউল হাসান ও তার ভাই আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালায়। 

তিনি জানান, এসময় শাহজালাল বাড়িতে ছিলেন না। হামলাকারীদের দেখে বাড়ির পাশের বাগানে তার ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে যান। কিন্তু হামলাকারীরা সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও স্বপন আহমেদকে হামলাকারীরা কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। সোহেলের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয় প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর