সচিবালয়ে বিশৃঙ্খলা করা সেই ২৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীকে ঢাকা শিক্ষা বোর্ড ভাঙচুরের দায়ে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

চকবাজার থানার মামলায় রোববার এ আদেশ দেন সিএমএম কোর্ট।

গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষাবোর্ডে ঢুকে ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের বিষয়ে চকবাজার থানায় মামলা হয়। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ২৬ জনকে গ্রেপ্তারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

গত মাসের ২৩ তারিখে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে কয়েকশ’ শিক্ষার্থী। সচিবালয়ের ভেতরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তারা।

পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে মোট ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ওই ঘটনায় ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হলে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়।

২৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেপ্তার ২৬ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, অভিযুক্তরা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১৫ অক্টোবর। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

একাত্তর/আরএ
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর