শ্বশুরবাড়ির খায়েস মেটাতে গিয়ে জামাইয়ের এক বছর জেল

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

পটুয়াখালীতে বিভিন্ন প্রজাতির ১৭টি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এর আগেও কচ্ছপকাণ্ডে ১৮ দিন জেল খেটেছিলেন। তবে এবারে তার ভাষ্য, তিনি কচ্ছপ পাচারকারী নন। শ্বশুরবাড়ির লোকজন আবদার করেছিল কচ্ছপ খাবে। তাদের খায়েস মেটা গিয়ে এই ঘটনা ঘটলো।

সোমবার সকালে জেলার গলাচিপা উপজেলার বন্যাতলী খেয়াঘাট থেকে তাকে কচ্ছপসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসিম রেজা তাকে সাজা দেন।

দণ্ডিত ব্যক্তির নাম সুখলাল বিশ্বাস (৪০)। তিনি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বনবিভাগের সদস্যরা জানান, সুখলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাচার করে আসছেন। গোপন খবরে তাকে সকাল সাড়ে সাতটার দিকে ১৭টি কচ্ছপসহ এনিমেল লাভার্স অব পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মো. রাসেল ও বন বিভাগের বোটম্যান মো. নাঈম হোসেন খান তাকে আটক করেন। 

এসময় সুখলাল বিশ্বাস জানান, আমি পাচারকারী দলের সদস্য নই। তবে আমার শ্বশুরবাড়ির লোকেরা কচ্ছপ খেতে চেয়েছিলেন। তাদের জন্য বরিশাল নিয়ে যাচ্ছিলাম। 

গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, আটক ব্যক্তি ২০১৮ সালে কচ্ছপ পাচারকালে র‌্যাবের হাতে ধরা পড়ে ১৮ দিন জেল খেটেছিলেন। কচ্ছপগুলো দুপুরে গলাচিপার রাবনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর