যমুনা ফিউচার পার্ক থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

রাজধানীর সবচেয়ে অভিজাত শপিংমল যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 

রোববার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন এই শপিংমলে এ ঘটনা ঘটে।

ওই তরুণের নাম মো. আরমান হোসেন (১৮)। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের রেনু মিয়া ও শামছুন্নাহারের ছেলে। তারা বর্তমানে রামপুরা হাজীপাড়ায় থাকতেন।  

ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, রোববার রাত সোয়া আটটার দিকে এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি জানান, প্রাথমিকভাবে সিসিটিভির ফুটেজ দেখে ও ঘটনাস্থলের আশপাশের লোকজনদের জিজ্ঞেসাবাদ করে  জানা গেছে, ওই দিন বিকালে যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে ওই তরুণ  লাফিয়ে নিচে পড়ে মারা যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 

তিনি বলেন, ডিপ্রেশন থেকে এমনটি হতে পারে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

একাত্তর/এসি
মাদক কেনার টাকা না পেয়ে রাজধানীর ওয়ারীতে অরিত্র সাহা (২১) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আটক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক...
রাজধানীর খিলগাঁওয়ে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। তবে, পুলিশ বলছে- ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর