১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানি শুরু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। 

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আসামিদের আপিলের শুনানি শুরু হয়। 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআইয়ের সাবেক ডিজি রেজ্জাকুল হায়দারসহ আসামিদের মৃত্যুদণ্ড ও জেল আপিলের শুনানি করেন তাদের আইনজীবী এসএম শাজাহান। 

শুনানিতে আইনজীবী বলেন, মামলার এজহারের অভিযোগ ত্রুটিপূর্ণ। তথ্য-উপাত্তে ঘাটতি রয়েছে। এই মামলায় আসামিদের শাস্তি দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি। 

১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাকে আসামি থেকে বাদ দেওয়া হয়েছে। উলফা নেতা পরশ বড়ুয়াকেও ফাঁসির আদেশ দেয়া হয়। 

মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার অন্য ১১ জন হলেন-

  • এনএসআই’র সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, 
  • এনএসআই’র সাবেক মহাপরিচালক আব্দুর রহিম, 
  • ডিজিএফআই’র সাবেক পরিচালক (নিরাপত্তা) সাহাবুদ্দিন আহমেদ, 
  • এনএসআই’র সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, 
  • এনএসআই’র সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, 
  • রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার,  
  • সিইউএফএল’র সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, 
  • সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন, 
  • চোরাচালানি হিসেবে অভিযুক্ত হাফিজুর রহমান, 
  • অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দীন মোহাম্মদ ও 
  • ট্রলার মালিক হাজী আবদুস সোবহান।

২০০৪ সালের পহেলা এপ্রিল রাতে চট্টগ্রামের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এই অস্ত্রের চালান নিয়ে তখন দেশ-বিদেশে আলোড়ন তৈরি হয়েছে। পরে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রীসহ অনেককে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।

একাত্তর/এসি
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর