গুলিস্তানে রাতেই অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৭ এএম

১০ নভেম্বর নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে রাতেই গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

শনিবার রাত ১০টার পর নূর হোসেন চত্বরে গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র জনতা, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান। 

এসময় ছাত্রলীগকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে কঠোরভাবে তাদের কর্মসূচি প্রতিহতের হুশিয়ারি দেন।

এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও মিছিল নিয়ে যোগ দেন এবং ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জিরো পয়েন্ট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর