মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কুয়েরেতারোর একটি বারে (পানশালায়) বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। 

স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে। এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কুয়েরেতারোর পাবলিক সিকিউরিটি বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুস্কা বলেন, হামলাকারীরা শহরের ঐতিহাসিক জেলার লস ক্যান্টারিটোস পানশালায় গুলি চালায়। 

তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেন, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে অন্তত চারজন হামলাকারী একটি পিকআপ ট্রাকে চড়ে ওই পানশালায় আসে।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন। 

ফেরুস্কা বলেন, সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

আরবিএস
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে দুই কিশোর বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের বাইরে থাকা একজন নিরাপত্তা কর্মীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।...
ব্ল্যাঞ্চ বলেন, এটা স্পষ্ট যে, সে (সন্দেহভাজন হামলাকারী) প্রকৃতপক্ষে প্রশাসনে কর্মরত ব্যক্তিদের, সম্ভবত প্রেসিডেন্টসহ বাকিদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এসেছিলেন। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলে হোয়াইট হাউসে কাজ করা সাংবাদিকদের সংগঠন- হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন' ডিনারে সিক্রেট সার্ভিস এজেন্টের ওপর হামলার ঘটনা আমেরিকার রাজনৈতিক নেতাদের...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর