আগুন-লুটপাট আতঙ্ক, গ্রাম পুরুষ শূন্যের পর পালাচ্ছেন নারীরাও

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোমবার দুপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার আতঙ্ক ও প্রতিপক্ষের  হামলা, আগুনের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে একটি গ্রাম। ইতিমধ্যেই গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ও লুটপাট চালিয়েছে এক পক্ষ। সেই থেকে ভয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়ে  চলে যাচ্ছে পরিবারের নারী সদস্যরাও।

স্থানীয়রা জানান, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মালেক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। সেই বিরোধেরে জেরে রোববার রাতে প্রথম দফায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। 

এরপর দ্বিতীয় দফায়  উভয়পক্ষের লোকজন সোমবার বেলা ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ছয় জন।

এ সময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বরকে আর্য্যদত্তপাড়া এলাকায় একা পেয়ে কুপিয়ে জখম করে টুকু ফরাজির লোকজন। পরে গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পরে মালেক মোল্লার গ্রুপের লোকজন টুকু ফরাজীর অনুসারী মতিউর রহমান খানের বাড়িতে অগ্নি সংযোগ ও ভাঙচুর করে। এসময় বাড়ির পাঁচটি ঘরে অগ্নিসংযোগসহ ব্যাপক লুটপাট চালায় । আতঙ্কে পুরুষ শূন্যর পাশাপাশি রাতের আঁধারে নারী সদস্যরাও  বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ মোকতার হোসেন বলেন, হত্যা ঘটনায় একটি এজাহার পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর