আইজিসিসির উদ্যোগে নজরুল শ্যামা সঙ্গীত সন্ধ্যা

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) উদ্যোগে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতের এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়।

নজরুল মা কালীকে নিয়ে শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যাকে শ্যামা সঙ্গীত বলা হয়।

এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী এবং নজরুলের শ্যামা সঙ্গীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি। 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, কবি নজরুলের কাজগুলো ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য। এটা আমাদের উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে মানুষে মানুষে এবং সাংস্কৃতিক সংযোগ স্থাপনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। 

এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।

আরবিএস
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের সম্পর্কটি তাৎপর্যপূর্ণ পারস্পরিক নির্ভরশীলতা ও আন্তঃসংযোগের। 
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষের হৃদয়ে সমানভাবে ও গভীরভাবে বেঁচে রয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়ে।
ঢাকার ভারতীয় হাই কমিশন ‘মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ’ প্রতিপাদ্য নিয়ে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) দশম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানে চিকিৎসা...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর