বিএনপির মিছিলে পদবঞ্চিতদের হামলা, পিটুনিতে আহত ১০

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৫ এএম

বরিশালে একটি ইউনিয়ন বিএনপির মিছিলে ‘পদবঞ্চিতরা’ বাঁধা দিয়ে দলটির অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ছয় জনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিনের মাধবপাশা মাছ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সাম্প্রতিক উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির পদবঞ্চিতরা ১৩ নভেম্বর মাধবপাশা বাজারে প্রতিবাদ মিছিল করে।  ১৪ নভেম্বর ওই প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল আহ্বান করে মাধবপাশা ইউনিয়ন বিএনপি। মিছিল উপলক্ষে মাধবপাশা বাজারে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। এসময় ৯ ও ৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাধবপাশা মাছ বাজার এলাকায় এলে পদবঞ্চিতরা লাঠিসোঁটা নিয়ে বাঁধা দেয়। একপর্যায়ে মিছিলে হামলা করে। এসময় বেশ কয়েক জন মাথা ফেটে গুরুতর আহত হন। 

আহতের দাবি, নাসির খান, জাফর সরদার, মিজান সরদার, রিয়াজ সরদার,ইয়াসিন সরদার, জুয়েল সরদার, বাহাদুর , রানা, রিয়াজ হাওলাদারসহ অর্ধশত লোক দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে। 

মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক অহেদুল ইসলাম খান বলেন, স্থানীয় কিছু বিএনপি নামধারী সন্ত্রাসীরা আগে থেকেই দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। দলের কোনো কমিটিতে না থাকা লোকজন আমাদের ওপর হামলা চালায়। ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন। মামলার প্রস্তুতি চলছে। 

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, এব্যাপারে আমরা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবো। নচেৎ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর