গণ অভ্যুত্থানে আহতদের জন্য সরকারের নির্দিষ্ট রূপরেখা নেই: ফাতেমা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০২:২০ পিএম

গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রূপরেখা ছিলো না। পাশাপাশি হয়নি আহতদের চূড়ান্ত তালিকাও। ফলে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা।

শুক্রবার জুলাই আন্দোলনের ১০০ দিন পার হওয়া উপলক্ষে দুপুরে আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে এ মন্তব্য করেন তিনি। 
 
এসময় জুলাই আন্দোলনে আহতদের সহযোগিতায় প্রয়োজনে আবারও রাস্তায় নামতে রাজি আছেন বলেও মন্তব্য করেন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল।

তিনি বলেন, আন্দোলনে আহতরা সচিবালয়ে গিয়ে যে সাত দফা দাবি জানিয়েছেন, তা যৌক্তিক। সরকারকে এ দাবি বাস্তবায়ন করতে হবে। 

আরিফ বলেন, সারাদেশেই বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে আহতদের খোঁজখবর নিচ্ছেন ইউনিটের সদস্যরা। যা সারাদিন চলবে বলেও জানান তিনি। 

এদিকে শুধু আশ্বাসে নয়, আহতদের চিকিৎসা পুনর্বাসনের জন্য নেওয়া সব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানে আহতরা।

তারা বলছেন, অনেকেই এখন সঙ্কটাপন্ন অবস্থায় এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তাদের দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন। পাশাপাশি, আহতদের যাতে পরিপূর্ণ সম্মান দেওয়া হয় সেই উদ্যোগ নিতে হবে। 

এর আগে সচিবালয়ে আহতদের পুনর্বাসন, চিকিৎসাসহ বেশ কয়েকটি দাবি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসেন আহতরা। পরে তাদের সে সব দাবি দ্রুতই বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। 

এদিকে সাত দফার বাহিরে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে অপসারণসহ আরও কয়েকটি দাবিও জানান আহতরা। তারা বলছেন, আহতদের মনোনীত প্রতিনিধি নিয়োগ দিতে হবে।

একাত্তর/এসি
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর