কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর, হাতেনাতে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম

জামালপুরে একটি কালী মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ সময় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি দেশি অস্ত্র।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মহেশপুর কালীবাড়ির মন্দিরে এই ঘটনা ঘটে।

আটক যুবকের নাম জাকির হোসেন বাবু। তিনি সদরের কাশারুপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার সকালে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, জাকির মন্দিরে ঢুকে দেশি অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে প্রতিমাগুলো ভাঙচুর করে। এসময় বাজারের লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ সুপার বলেন, যে কোনো ধর্মীয় অনুভূতিতে বিন্দুমাত্র আঘাত বা ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন চন্দ্র বর্মণসহ মন্দির ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর