বাইডেনের বৈঠকে ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জিনপিংয়ের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৩ এএম

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে শি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে শনিবার বাইডেনের সঙ্গে শির বৈঠক হয়েছে। দুই নেতার মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বিবিসি বলছে, বাইডেন এবং জিনপিং উভয়েই বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন।

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন। ট্রাম্প দুই মাসের মধ্যে দায়িত্বে ফিরলে মার্কিন-চীন সম্পর্ক আরও অস্থির হয়ে উঠতে পারে।

এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প ‘চীনকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী’ হিসেবে চিহ্নিত করেছিলেন। মহামারি চলাকালীন চীনের সঙ্গে তার সম্পর্কের আরো ফাটল ধরে। কোভিডকে ‘চীনা ভাইরাস’ হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি।

শনিবার পেরুর রাজধানী লিমায় হোটেলে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক নিয়ে বেইজিংয়ের লক্ষ্য অপরিবর্তিত থাকবে। চীন যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা প্রসারিত করতে এবং পার্থক্য পরিচালনা করতে নতুন মার্কিন প্রশাসনের সাথে কাজ করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত শি ফেং জানিয়েছেন, বেইজিং চায় ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে।

তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের পরস্পরের প্রতি উদ্বেগ রয়েছে। কিন্তু অকপটে যোগাযোগ করার জন্য, একযোগে সমাধান খোঁজার জন্য সমস্যাগুলিকে টেবিলে আনা সম্পূর্ণভাবে সম্ভব।

একাত্তর/আরএ
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর