পাবনায় প্রকাশ্যে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

পাবনায় প্রকাশ্যে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ওয়ালিফ হোসেন মানিক (৩৫)। পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে মানিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

স্বজনরা জানান, ২০২৩ সালে ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক। সেই মামলায় সম্প্রতি জামিন পান তিনি। সকালে আদালতে হাজিরার তারিখ ছিল। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসার পরেই আট থেকে ১০ জন দুর্বৃত্ত এসে তাকে প্রথমে গুলি করে। এরপর পড়ে গেলে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ ও স্বজনদের ধারণা, মনা হত্যাকাণ্ড নিয়ে এই ঘটনা ঘটেছে। 

একাত্তর/এসি
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর