পরের মাঠে ড্র করে ঘরের মাঠে ধরা ব্রাজিল

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

পরের মাঠে ড্র করে এবারে ঘরের মাঠেও ধরা পড়ে গেলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে প্রায় হেরে যাওয়া ম্যাচ কোনমতে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। তাতে একটা পয়েন্ট মিলেছে বটে, তবে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল। 

হাতি কাঁদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। আজ খেইহারা ব্রাজিলকে পেয়েও উরুগুয়েও যেমন ওদের ঘাড়ে চড়ে বসে। আগের ম্যাচেই ভেনেজুয়েলা ওদের এক হাত নিয়েছে। নিজেদের মাঠে ড্র করে ব্রাজিলকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু হোমগ্রাউন্ডে এসেও ভাগ্য ফেরাতে পারলো ডোরিভাল জুনিয়রের শিষ্যরা। 

ম্যাচের ৬০ শতাংশের বেশি বল পজেশন ধরে রাখে স্বাগতিকরা। একের পর এক সুযোগ তৈরি করলেও কপাল খোলেনি ওদের। উল্টো সেই কপাল পুড়েছে সেকেন্ড হাফে। 

ম্যাচের ৫৫ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরোহর অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে করা শটে বল জালে জড়ান উরুগুয়ের রিয়াল মাদ্রিদ মিড ফেদেরিকো ভালভার্দে। তাতেই ভাঙে ডেডলক। উরুগুয়ের লিড। 

জবাবটা ব্রাজিল অবশ্য দিতে পেরেছে সাত মিনিট বাদেই। ৬২ মিনিটে গ্যারসনের শোধ করেন গোলটা। স্কোরলাইন ১-১এ সমতা। ফ্লেমিঙ্গো মিডফিল্ডারের এটাই প্রথম আন্তর্জাতিক গোল।  

লিড নেয়ার চেষ্টা চালিয়ে যায় ব্রাজিল। কিন্তু একের পর এক শটে উরুগুয়ের ডিফেন্সলাইনে ভিনিশিয়াস-রাফিনিয়ারা কাঁপন ধরালেও কাজের কাজ হয়নি। ম্যাচের ৬৪ মিনিটে মারতিনেল্লির দারুণ শটটা থামিয়ে দেন গেস্ট গোলকিপার। 

স্কোরলাইনের দখল নিতে শেষ বেলায় পাকুয়েতাকে নামিয়েছিলেন কোচ ডোরিভাল জুনিয়র। কেবল এদিক সেদিকের ঝলকই দেখিয়েছেন। গোল আর পাননি। ৮৬ মিনিটে ব্রাজিলের একমাত্র স্কোরার গ্যারসনের বদলি নামেন। তার দুই মিনিট বাদে একটা অ্যাাসিস্টও করেছিলেন এসতেভাওকে। তবে শট মিস করেন সেলেসাও ফরোয়ার্ড। ঘটনার এক মিনিট বাদেই কড়া চার্জ করে রেফারির কাছ থেকে পেয়েছেন হলুদ কার্ড উপহার। 

কোয়ালিফাই করার ঝুকি এখনো নেই ব্রাজিলের। তবে উরুগুয়ের বিপক্ষে ড্র করায় আর একই দিনে ইকুয়েডর কলোম্বিয়ার বিপক্ষে জয় পাওয়ায় কনমেবল পয়েন্ট টবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল। উরুগুয়ে ধরে রেখেছে দুই নম্বর পজিশন। সেরা ছয় দল এই অঞ্চল থেকে কোয়ালিফাই করবে ২০২৬ ফিফা ওয়ার্ল্ডকাপে। 

একাত্তর/এসি
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর