সংঘর্ষ থামলেও থমথমে সায়েন্সল্যাব এলাকা

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পিএম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সায়েন্সল্যাব এলাকায়। থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে দুই কলেজের অন্তত ১৪-১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানায় পুলিশ। এদিকে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত প্রায় ২৪- ২৫ জন শিক্ষার্থী। 

তুচ্ছ ঘটনা ও নানা ইস্যুতে কিছুদিন পরপরই সংঘর্ষে জড়ায় রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালেও রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ফের সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা। শুরুতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হলেও পরবর্তীতে তা ভয়ংকর আকার ধারণ করে। থেমে থেমে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। বিকেল ৪টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। 

সায়েন্স ল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের। আর সিটি কলেজ শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের। ভাঙচুর করে কলেজের স্থাপনা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। নিক্ষেপ করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। ছত্রভঙ্গ করে দেয় তাদের। ফলে কয়েক দফায় বন্ধ হয়ে যায় এই রুটের যান চলাচল।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় প্রায় ১৪-১৫ জনের মতো শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে পুলিশ। 

নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছে গিয়ে ইট পাটকেল ছুড়তে শুরু করলে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। সময় গড়ালে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন দুই কলেজের শিক্ষার্থীরা।

এদিকে ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুরের ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন দুষ্কৃতিকারীদের বিচার দাবি করেন। বলেন, এ ঘটনায় সিটি কলেজের প্রায় ২৪ থেকে ২৫ জনের অধিক শিক্ষার্থী আহত হয়। 

সংশ্লিষ্টরা জানান, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের এই কোন্দল কমাতে কাজ করছে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ। 

এর আগে ১৫ এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে বলেও জানিয়েছে পুলিশ।

আরবিএস
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর