রাজধানীর বিভিন্ন স্থানে সুলভে মিলছে ফ্রেশ ব্রান্ডের পণ্য

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম

এই রমজানেও ভোক্তা স্বার্থে রাজধানীর জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে সুলভমূল্যে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল, চিনিগুড়া চাল, চিনি, মসুর ডাল, গুঁড়া দুধ ও পানি বিক্রি করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। 

মেঘনা গ্রুপের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রমজানে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন এটি নিঃসন্দেহে মেঘনা গ্রুপের মহতি উদ্যোগ। 

প্রতি রমজানের মতো এবারও ভোক্তাদের পাশে দাঁড়ালো দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। পবিত্র রমজান উপলক্ষ্যে ভোক্তাস্বার্থে রাজধানীর জনগুরুত্বপূর্ণ স্থান সমূহে সুলভমূল্যে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন ও সরিষার তেল, চিনিগুড়া চাল, চিনি, মসুর ডাল, গুঁড়া দুধ ও পানি বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। 

রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট, মতিঝিল, গুলশান, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, বনশ্রী ও সেগুনবাগিচার মতো জনবহুল এলাকায় থেকে পুরো রমজান জুড়েই ফ্রেশ ব্র্যান্ডের পণ্য মিলগেট রেটে কিনতে পারবেন ভোক্তারা। 

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা বলেন, শুধুমাত্র ভোক্তাদের সুবিধার কথা ভেবেই পুরো রমজান জুড়েই ভ্রাম্যমাণ পরিসেবার পণ্য বিক্রি কার্যক্রম অব্যহত রাখবেন তারা।

মিলগেট রেটে পণ্য বিক্রি করায় মেঘনা গ্রুপকে সাধুবাদ জানিয়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম. সফিকুজ্জামান বললেন, ভোক্তাস্বার্থে অন্য প্রতিষ্ঠানগুলোরও এভাবে এগিয়ে আসা উচিত। 

করোনা মহামারীসহ নানা সংকটময় মূহুর্তে বন্ধু হয়ে সবসময় মানুষের পাশে দাঁড়ায়, দেশের শীর্ষ শিল্পোগোষ্ঠী ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।

 

এআর
পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। 
রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
রমজানে কম দামে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় চলছে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম।
রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া ইফতারের সময় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জনপ্রতি ২৫০ মিলিলিটার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর