ঝলমলে রোদে হিম বাতাস, শীতে কাঁপছে পঞ্চগড়

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম

উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই কমে বাড়ছে শীত। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

সন্ধ্যা থেকে থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে ঝলমলে রোদের। তবে তার সঙ্গে রয়েছে হিমালয়ের হিমবাতাস। তাতেই কাবু হতে শুরু করেছে জেলার জনজীবন।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাটিতে। এদিন  তেঁতুলিয়ার পারদ নেমেছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। 

এর আগে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। রোদের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্ভোগ না থাকলেও পরিস্থিতি পাল্টাতে থাকে সন্ধ্যার পর থেকে। 

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সূত্র জানিয়েছে, নানা বয়সী মানুষ সর্দি-কাশি, জ্বর নিয়ে আসছেন। হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেকই। রোগীর সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে।

একাত্তর/এসি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর