রাজধানীতে ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

রাজধানীর পৃথক জায়গায় ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক সময়ে এ দুটো ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খিলগাঁওয়ে গৃহবধূ নাইমুন নাহার মিতু (২০) ও লালবাগে নির্মাণ শ্রমিক মো. নয়ন মিয়া (২২)।

মিতু কুমিল্লা জেলার লাঙ্গলকোড উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে। অন্যদিকে নয়ন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কামাল উদ্দিনের ছেলে।

তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুপুর দুইটার দিকে সাত তলা একটি ভবনের ছাদে কাপড় শুকানোর সময় নিচে পড়ে যান মিতু। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে লালবাগ থানাধীন আজিমপুরে একটি নির্মাণাধীন ২০ তলা ভবনের ১৮ তলার উপর থেকে পড়ে নয়ন মিয়ার মৃত্যু হয়। তিনি ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর