রেল লাইনের ওপরে বাবা-মেয়ের খণ্ডিত মরদেহ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পিএম

নওগাঁয় রেল লাইনের ওপর থেকে বাবা ও মেয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে করলেও  এখনও তা নিশ্চিত হতে পারেনি। 

সোমবার সকালে জেলার রানীনগর উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- উপজেলার জিয়ানিপাড়ার কোরবান আলী (৩৫) (বাবা) এবং কোয়েলী (১০) (মেয়ে)। বাকপ্রতিবন্ধী কুরবান পেশায় মৎস্যজীবী ছিলেন।

পুলিশ জানিয়েছে, সকাল ১০টা দিকে স্থানীয়রা দুটি মরদেহ দেখতে পায়। পুলিশে খবর দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। 

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।   

একাত্তর/এসি
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর