পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবতেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, তারা বাংলাদেশের শান্তি প্রিয়, অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপদে ফেলারও চেষ্টা করছে।
শুক্রবার দুপুরে দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশ বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, যারা আমাদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করতে চায় এবং আমাদের দুর্বল মনে করে- তারা বোকার স্বর্গের বাস করে। আমাদের ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হলেও আমরা একই সমাজে বাস করি আমরা বাঙালি। তাই বাংলাদেশের মানুষ কারো উসকানিতে পা দেবে না।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ রেজা আহমেদ বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ জুয়েল হোসেন প্রমুখ।
লেনদেনে বিরোধ, ছেলেকে গোপন করে অপহরণ মামলা