সীমান্তে যেকোনো তৎপরতা ঠেকাতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

ভারতের সঙ্গে ছোটখাটো একটি উত্তেজনা দেখা দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এজন্য বিজিবি সদস্যদের অভ্যন্তরীণ দায়িত্ব কমিয়ে সীমান্তে কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে বিএসএফ যদি কোনো তৎপরতা চালায় তার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে। 

রোববার বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্ববাসন সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এর আগে একই অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বিজিবিকে সীমান্ত পাহারায় নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরহাদ মজাহার বলেছেন, দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা বিজিবির কাজ নয়, বিজিবির কাজ সীমান্তে, এখন যে ছোটখাটো উত্তেজনা চলছে তা প্রতিহত করা। ওনার (ফরহাদ মজাহার) প্রশ্নের উত্তরে আমি বলছি, আজকে সকালে কিন্তু বিজেবির মহাপরিচালককে তার সৈন্য সীমান্তের দিকে মুভ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন সেটা ব্যায় করবে সরকার। এটা রাষ্ট্রের দায়িত্ব, যা রাষ্ট্র পালন করছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে সরকার ১০ লাখ টাকা দিয়েছে।

অনুষ্ঠানে ফরহাদ মজহার বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাকে দিল্লিতে জায়গা দিয়েছে।  

তিনি আরও বলেন, জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগস্ট শেষ হয়েছে। তাই এখন সৈনিকও জনতা, জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে, তাতে দেশবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত বলেও মত দেন তিনি।

এছাড়াও কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দেওয়ারও আহ্বান জানান তিনি। 

আরবিএস
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর