অবৈধভাবে বিদেশিদের থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য আছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন, সেই তথ্য তার কাছে নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে শৃঙ্খলা কমিটির সভা ছিলো। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি।

তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে সব বার বন্ধ থাকবে। ফানুস ও আতশবাজি না করার অনুরোধ। কোনো হুমকি নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনী সজাগ আছে।

উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। পুরোপুরি অ্যালার্ট আছে বিজিবি। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দেশের গণমাধ্যম ভালোভাবে দিতে পারে।

ভারতের সাথে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশটি থেকে সচিব পর্যায়ের একজন সোমবার আসছেন। অনেক বিষয়েই আলোচনা হবে। সম্পর্ক ভালো দিকে যাবে বলাই যায়। ভারতের সাথে সম্পর্কে নেতিবাচক মোড় নেওয়ার কোনো সম্ভাবনা নেই।

একাত্তর/আরএ
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর