নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এসময় নগদ টাকা, ব্যাগসহ মালামাল ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।
রোববার দিবাগত রাত দুইটার দিকে জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে।
এতে হামলার শিকার হন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চজ্ঞা, মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রাহিম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী। তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের দাবি, কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী বলেন, ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় হামলার শিকার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১১ ডিসেম্বর যুব-স্বেচ্ছা-ছাত্রদলের আগরতলা অভিমুখে লং মার্চ