নিজেই নিজের সাফাই গাইলেন এরদোয়ান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

নিজের সাফাই গাইতে কার না ভালো লাগে। তা উপর ক্ষমতাবানদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। আর এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন তুর্কি নেতা রিসেফ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন,বর্তমানে বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন। এরা হচ্ছেন তিনি নিজে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিজের ঢোল নিজেই পেটিয়ে এরদোয়ান বলেন, বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছেন মাত্র দু’জন। এরা হচ্ছেন আমি নিজে এবং রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আমি বলছি না যে, কারণ তাদের মধ্যে আমি নিজেও আছি।

তিনি বলেছেন, কিন্তু আমি ২২ বছর ধরে ক্ষমতায় আছি, পুতিনের প্রায় কাছাকাছি। অন্যরা চলে গেছেন। এবং আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে। রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, জার্মান চ্যান্সেলর মার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে।

এরদোয়ান বলেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরকে তিনি খুব সম্মান করতেন। আমাদের প্রতিও শ্রোয়েডরের সম্মানবোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যিই তিনি ছিলেন খুব ভালো একজন নেতা। যেমন রমজান মাসে তিনি আমাদের ইফতারির টেবিলে বসে কখনো বিয়ার পান করতেন না। 

তুরস্কের এই নেতা আরও বলেন, শ্রোয়েডরের সঙ্গে আমাদের সংলাপ এখনো চলে এবং তিনি মাঝে মাঝে তুরস্ক সফরে এলে তখনো তার সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ-আলোচনা হয়।

একাত্তর/এসি
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর