লংমার্চ ঘিরে প্রস্তুত আখাউড়া, আমদানি-রপ্তানি স্বাভাবিক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লংমার্চকে ঘিরে এখন চলছে শেষ সময়ে প্রস্তুতি, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, স্বভাবিক রয়েছে আমদানি- রপ্তানি কার্যক্রম।

ভারতীয় আগ্রাসন ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার আগরতলা অভিমুখে লংমার্চ করছে বিএনপির তিন অঙ্গসংগঠন।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে লংমার্চটি ঢাকা থেকে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে উপস্থিত হবে। 

ইতিমধ্যে স্থলবন্দর ট্রাক ইয়ার্ডের মাঠে লংমার্চ পরবর্তী সমাবেশের আয়োজন চলছে।  দুপুর তিনটায় সমাবেশ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। সমাবেশে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। লংমার্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও আশপাশ জেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

এ দিকে সীমান্তের ৩৫০ গজ দূরে সমাবেশকে গিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য রয়েছে কঠোর নজরদারি। 

তবে লংমার্চের কোনো প্রভাব পরেনি আমদানি-রপ্তানিতে। সকালে ১৫টি ট্রাকে করে হিমায়িত মাছ, শুটকিসহ বিভিন্ন ধরণের পণ্য নিয়ে স্থলবন্দর দিয়ে  ভারতে প্রবেশ করেছে।

সুলতানপুর ৬০ বিজির সিইউ লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, সীমান্তে যে কোন  ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে। 

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর