বেফাঁস মন্তব্যে প্রতিপক্ষ বানাবেন না: সরকারকে ফখরুল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

বেফাঁস মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে নিজেদের প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শেখ হাসিনার দেশ ফিরে আসার পায়তারাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

এসময় ফখরুল বলেন, ইদানিং রাজনীতি দেখে মনে হচ্ছে কেউ কেউ নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলতে চায়। 

তিনি বলেন, একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, ‘রাজনৈতিক দলগুলো নাকি সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে’; এটা মারাত্মক অভিযোগ। এ ধরণের উক্তি তার প্রত্যাহার করা উচিত। এসব মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।

বিএনপি মহাসচিব বলেন, ৭১ এর মূল ইতিহাস থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র বার বার হয়েছে, এখনও থেমে নেই। আওয়ামী লীগ গেলো ১৫ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে। আর যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে অবস্থান করে দেশের রাজনীতিতে ফিরে আসার জন্য লন্ডনে মিটিং করেছে। তাদের প্রতিহত করতে হলে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিপ্লবের বিপক্ষে নানা অপপ্রচার করছে। তাদের মোকাবেলা করতে হলে মেধার চর্চা বাড়াতে হবে।

জ্ঞানভিত্তিক রাজনীতি না করলে টিকে থাকা কঠিন হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলে, তরুণদের দেখে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। এখন কঠিন সময়। একটি পদক্ষেপ ভুল করলে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। 

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, হাফিজ উদ্দিন আহমদ, সালাহ উদ্দিন আহমেদ, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন বক্তৃতা করেন।

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পূর্ব পাকিস্তান যখন বিজয়ের দ্বারপ্রান্তে, যখন অপেক্ষা চলছিল নতুন দেশ সৃষ্টির বিজয় উল্লাসের, ঠিক তখনই জাতিকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের সূর্য সন্তানদের হত্যা করে পরাজিত পাক-হানাদার বাহিনী।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর