কিয়েভে হামলা জোরদার রাশিয়ার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ট্রাম্প।

স্কাই নিউজের প্রতিবেদনে রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরাতে বলা হয়েছে, খেরসর, দোনেতস্ক ও লুহানক পিপলস রিপাবলিক এবং ঝাপোরিজজিয়া থেকে অবশ্যই ইউক্রেন বাহিনীকে সরে যেতে হবে।

রুশ নেতা আরো বলেছেন, যত তাড়াতাড়ি কিয়েভ এসব অঞ্চল থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিবে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে।

এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে।

গত ২৭ নভেম্বর, রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে।

ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে দেড় হাজার বিমান হামলা চালিয়েছে।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর