রাস্তায় বের হলে দায়িত্বশীল আচরণ করুন: ডিএমপি কমিশনার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

অল্প সময়ে রাস্তার নিরাপত্তা অনেক বেশি বাড়ানো সম্ভব না উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জনগণকেও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র-জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এসময় ডিএমপি কমিশনার বলেন, ট্র্যাফিক ব্যবস্থাকে কড়াকড়ি করা হচ্ছে। মোটরসাইকেলকে ফ্যামিলি রাইড হিসেবে ব্যবহার করা যাবে না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ২ মাস বা ৬ মাসে রাস্তায় আমাদের অনেক সক্ষমতা বাড়ানো সম্ভব না। কাজেই আপনারা রাস্তায় বের হলে দায়িত্বশীল আচরণ করুন। ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।

হর্ন বাজানো নিয়ে কার্যকরী কোনো আইন নেই উল্লেখ করে তিনি বলেন, যারা অযথা যেখানে সেখানে যারা উচ্চ শব্দের হর্ন বাজাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সাথে আলোচনা করছি।

সবশেষ তিনি বলেন, পুলিশের ৮০ শতাংশ মনোবল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। দ্রুতই শতভাগ দিয়ে পুলিশ মানুষের সেবা দিতে পারবে।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর