শ্মশানে বৃদ্ধকে হত্যার পর ভাণ্ডার ঘর লুট

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

নাটোরের কেন্দ্রীয় শ্মশানে এক বৃদ্ধকে হাত-বেঁধে হত্যার পর ভাণ্ডার ঘরের কাঁসার বাসনপত্র ও পূজার নানা উপকরণ লুট করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে জেলা শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় শ্মশানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম তরুণ দাস (৬৫)। তিনি শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে। 

শ্মশান কমিটির সভাপতি সুবল দাস বলেন, শুক্রবার রাতে দুর্বৃত্তরা শ্মশানে ঢুকে তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে। এরপর ভাণ্ডার ঘর থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় চার মণ মালামাল চুরি করে নিয়ে যায়।

শ্মশান কমিটির সদস্য শংকর দাস বলেন, তরুণ দাস সেবায়েত বা প্রহরী ছিলেন না। তবে তিনি বহুদিন ধরে শ্মশানেই থাকতেন। তিনি সুস্থ স্বাভাবিক মানুষও ছিলেন না। সামান্য মানসিক সমস্যা তার ছিলো। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

নাটোর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহাবুর রহমান বলেন, তদন্তে রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

একাত্তর/এসি
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর