যুক্তরাষ্ট্রে সংক্রমণের ঝুঁকিতে ৯৮ শতাংশ বাসিন্দা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৪:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের ৯৮ শতাংশ বাসিন্দা এমন এলাকায় বসবাস করছেন যেখানে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন বা গণসংক্রমণের ‘উচ্চ’ ঝুঁকি রয়েছে, এমনটাই বলছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এক মাসের আগেও এই ঝুঁকির হার ছিল মাত্র ১৯ শতাংশ।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত করোনার ডেল্টা ধরনের কারণেই এই হার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ঢিলেঢালা টিকা কর্মসূচি এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।  

এক সপ্তাহে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা এবং পরীক্ষায় করোনা শনাক্তের হার, এই দুটি সূচকের ওপর ভিত্তি করে সংস্থাটি সংক্রমণের এই মাত্রা পরিমাপ করেছে। 

সিডিসি জানিয়েছে, প্রতি এক লাখের মধ্যে ১০ জনের কম মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন এবং পরীক্ষায় শনাক্তের হার ৫ শতাংশের কম, সেসব এলাকাকে সংক্রমণের কম ঝুঁকিতে থাকা এলাকা হিসেবে বিবেবচনা করা হচ্ছে। 

অন্যদিকে যেসব এলাকাকে ‘উচ্চ’ ঝুঁকির এলাকা হিসেবে ধরা হচ্ছে, সেখানে প্রতি এক লাখের মধ্যে ১০০ জন সংক্রমিত হচ্ছেন এবং পরীক্ষায় করোনা শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি।

image


সিডিসি পরিচালক রচেল ওয়ালেনস্কি জানান, সংস্থাটির মডেল অনুসারে যদি মানুষ টিকা না নেয়। তাহলে প্রতিদিনই লক্ষাধিক মানুষ আক্রান্ত হতে পারে। 

সিডিসি'র মতে, করোনার ডেল্টা ধরন ঠেকাতে টিকাই সবচেয়ে কার্যকর হাতিয়ার। পাশাপাশি আবারও মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা আরোপ করা এবং যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে গণটিকাদান কর্মসূচি গতিশীল করার পরামর্শ দিয়েছে সিডিসি।   

আরও পড়ুন: রাশিয়ার পশ্চিমাঞ্চলে ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

বৃহস্পতিবার দেশটিতে একদিনে সর্বোচ্চ প্রায় দেড় লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, যা গত সাড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। গত জুনেই দেশটিতে দৈনিক শনাক্তের গড় ১১ হাজার থাকলেও আগস্টের শুরু থেকেই তা বেড়ে গড়ে এক লাখে পৌঁছায়। আর মাত্র ১০ দিনের ব্যবধানে তা প্রায় দেড় লাখে দাঁড়িয়েছে। 


একাত্তর/আরবিএস 

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর