ক্রমান্বয়ে সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা: তাজুল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

দেশজুড়ে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলার সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা অভিযুক্ত হয়েছেন ক্রমান্বয়ে সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটার মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি একথা বলেন। 

তাজুল ইসলাম বলেন, মামলার ঘটনা ঘটার বিস্তৃতি দেশব্যাপী, সব ঘটনাকে অন্তর্ভুক্ত করতে আমাদের একটু সময় লাগবে। তবে, এজন্য কারো আশাহত হবার কারণ নেই। যারা অপরাধের মূল হোতা বা মাস্টারমাইন্ড তাদের আমরা আগে এনেছি। ক্রমান্বয়ে সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ও মতামত আমরা পেয়েছি সে অনুযায়ী থানাগুলোতে করা মামলার তদন্তসহ যাবতীয় প্রক্রিয়া চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনাল মামলাগুলোকে নিজেদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আদালতের সকল মামলার প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি বলেন, ছাত্র জনতার মধ্যে ট্রাইব্যুনাল নিয়ে যেন অনাস্থা তৈরি না হয়, সেজন্য আমরা গণহারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি না। তদন্ত করে যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা পরোয়ানা জারি করছি। প্রকৃত অপরাধী যেমন ছাড় পাবে না, তেমনি নিরীহরাও হয়রানির শিকার হবেন না।

শেখ হাসিনাকে ফেরানো হবে কূটনৈতিক চ্যানেলে

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, আমাদের অনুরোধের ভিত্তিতেই রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছে। তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর